বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিরাজগঞ্জে ট্রাফিক বিভাগের অচলাবস্থা, রাজস্ব হারাচ্ছে সরকার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৪:০১ পিএম

সিরাজগঞ্জে ট্রাফিক বিভাগের কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে নিয়মিত ট্রাফিক আইন লঙ্ঘন হলেও আইন প্রয়োগে নেই কার্যকর তৎপরতা। এতে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব।

স্থানীয়রা জানান, পুলিশ পরিদর্শক (টিআই) মো. মোফাকখারুল ইসলাম ট্রাফিক বিভাগে যোগদানের পর থেকেই কার্যক্রম অনেকটা ভেঙে পড়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এখন আর আগের মতো ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায় না।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ৬ জন ট্রাফিক কর্মকর্তার মামলা দেওয়ার ক্ষমতা থাকলেও তারা দিনে গড়ে মাত্র দেড়টি করে মামলা দিচ্ছেন। অথচ সিরাজগঞ্জ বাজার স্টেশন ও কদমফোয়ারা এলাকায় প্রতি মিনিটে প্রায় ৩০টি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটছে।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের জুলাইয়ে ৪৬৮টি মামলায় আদায় হয়েছিল ২৪ লাখ ৬৪ হাজার টাকা, আগস্টে তা কমে দাঁড়ায় ১৬ লাখ টাকায়। সেপ্টেম্বরে আরও কমে মাত্র ১১ লাখ ৩৭ হাজার টাকা আদায় হয়েছে ২৯১টি মামলায়। যা আগের তুলনায় প্রায় অর্ধেক।

এ অবস্থার জন্য দায়ী করা হচ্ছে ট্রাফিক বিভাগে নেতৃত্বদানকারী কর্মকর্তার শারীরিক অসুস্থতা, আগ্রহের অভাব এবং স্থানীয় নানা চাপকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানান, টিআই মোফাকখারুল ইসলাম অসুস্থ থাকায় আগের মতো দায়িত্ব নিতে পারছেন না, মামলা দেওয়ার ক্ষেত্রেও ঝামেলা এড়াতে চাইছেন।

এদিকে, প্রায় এক বছর আগে কড্ডার মোড়ে ট্রাফিক অফিসটি আগুনে পুড়ে যাওয়ার পরও নতুন করে কার্যক্রম শুরু হয়নি। ফলে মাঠ পর্যায়ে সমন্বয়হীনতা বেড়েছে।

সাধারণ মানুষ এর সরাসরি ভুক্তভোগী। সমাজসেবক ডা. সামিউর রহমান বলেন, ‘ট্রাফিক পুলিশের সামনে দিয়েই তিনজন হেলমেট ছাড়া মোটরসাইকেলে চলে যায়, কেউ কিছু বলে না। দেখেও না দেখার ভান করে।’

এই শৃঙ্খলাহীনতা একদিকে যেমন সড়ককে করে তুলছে আরও বিপজ্জনক, তেমনি সরকারের রাজস্ব ঘাটতির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন অনেকে, পঙ্গুত্ব বয়ে বেড়াতে হচ্ছে বহু পরিবারকে।

এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, ট্রাফিক বিভাগের অনিয়ম ও গাফিলতি খতিয়ে দেখা হবে। কার্যক্রম আরও শক্তিশালী ও ফলপ্রসূ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গাফিলতি বরদাস্ত করা হবে না।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত পদক্ষেপ নিয়ে শহরের ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো হোক, যেন সড়ক হয় নিরাপদ এবং সরকারও পায় ন্যায্য রাজস্ব।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   ট্রাফিক   রাজস্ব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close