প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১২:৪৩ পিএম

পিরোজপুরের কাউখালীতে পান খাওয়ার কথা বলে ঘরে প্রবেশ করে ১৪ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আল আমিন সিকদার (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন। পরে তাকে অভিযান চালিয়ে আটক করে কাউখালী থানা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার সকালে ভুক্তভোগী কিশোরী তার ঘরে একা অবস্থান করছিলেন। এসময় উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের শীর্ষা গ্রামের মো. রশিদ সিকদারের ছেলে আল আমিন সিকদার পূর্ব পরিকল্পনার ভিত্তিতে পান খাওয়ার কথা বলে কিশোরীর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় কিশোরীর ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসলে আল আমিন পালিয়ে যায়।
পরে ভুক্তভোগী কিশোরী তার পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি খুলে বলেন। এ ঘটনায় সোমবার দুপুরে কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান হোসেন বলেন, ‘ধর্ষণ চেষ্টাকারীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে যখন থানায় আনা হয়, তখন খুব কান্নাকাটি করেছিল; কথা বলতে পারছিলেন না এবং অত্যন্ত ভীত অবস্থায় ছিল। ধস্তাধস্তি ও ধর্ষণ চেষ্টার সব আলামত স্পষ্ট ছিল। ন্যায় বিচারের স্বার্থে ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম