বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
নোবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি রেদোয়ান, সম্পাদক সানওয়ার
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১২:২৮ পিএম

‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ -নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রেদোয়ান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিক্ষা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাঈদ মোহাম্মদ সানওয়ার।

সোমবার (১৩ অক্টোবর) রাতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নোবিপ্রবি শাখার নতুন কার্যবর্ষের জন্য কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে নব মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।

নব মনোনীত সভাপতি পূর্বে শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক দপ্তর বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নব নির্বাচিত নোবিপ্রবি শাখার সভাপতি মোহাম্মদ রেদোয়ান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রথমেই সর্বশক্তিমান আল্লাহর দরবারে অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদের চিন্তার স্বাধীনতা ও কলমের শক্তি দিয়েছেন। দায়িত্ব একটি গুরুভার, একটি পরীক্ষা, একটি আমানত। সে গুরুভার যেন বইতে পারি, পরীক্ষায় যেন সফলভাবে কৃতকার্য হতে পারি এবং আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারি-সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা আমার একান্ত কাম্য।’

তিনি আরো বলেন, ‘নোবিপ্রবি ক্যাম্পাসকে এক ঝাঁক উদ্যমী তরুণ লেখক উপহার দেওয়াই আমার এবং আমাদের লক্ষ্য। যারা সমাজে বিদ্যমান কুসংস্কার, অজ্ঞতা, অন্যায়, শোষণ, সন্ত্রাস, দুর্নীতিসহ সমসাময়িক আর্থ–সামাজিক ও বৈশ্বিক নানা সমস্যাবলীর গঠনমূলক সমালোচনা, ইতিবাচক সমাধান ও সম্ভাবনা তাদের লেখনীতে তুলে ধরবে এবং এই ক্যাম্পাস, দেশ ও সমাজের সামগ্রিক উন্নয়নে অগ্রগামী ভূমিকা রাখবে।’

সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সাধারণ সম্পাদক সাঈদ মোহাম্মদ সানওয়ার বলেন, ‘নোবিপ্রবি শাখার নব মনোনীত সাধারণ সম্পাদক হিসেবে আমাদের ক্যাম্পাসকে বুদ্ধিবৃত্তিক চর্চার এক প্রাণবন্ত কেন্দ্রে পরিণত করাই আমার লক্ষ্য। আমাদের লেখনীর ধারাই হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার। আমি চাই, প্রতিটি শিক্ষার্থী যেন নির্ভয়ে ক্যাম্পাসে মুক্তচিন্তা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে তার চিন্তার স্বাধীনতা প্রকাশ করতে পারে।’

উল্লেখ্য ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ -এই প্রতিপাদ্যকে ধারণ করে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। সংগঠনটি তরুণ লেখকদের পরামর্শ প্রদান, জাতীয় পত্রিকায় তাদের লেখা প্রকাশে সহায়তা করা এবং লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে। বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসহ নানা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে লেখালেখির সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে এই সংগঠন।

বাংলাদেশের তরুণ লেখকদের মধ্যে এটি সবচেয়ে বড় ও সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এরই অংশ হিসেবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের একটি গুরুত্বপূর্ণ শাখা রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  তরুণ কলাম লেখক ফোরাম   নোবিপ্রবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close