মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
শিশু আল হাবিব হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৯:২৯ AM

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ বছর বয়সী আল হাবিব নামের এক শিশুকে নির্মমভাবে হত্যার বিচার ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে শিলাইকুঠি বাজারে মানববন্ধন করেছে নিহত শিশুর পরিবার ও এলাকাবাসী। 

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান, যুবদল, কৃষকদল ও স্থানীয় যুব সংগঠনদের নেতারা। নিহত আল-হাবিবের দাদা মোশারফ হোসেন, চাচি রৌশন আক্তার লাভলী ও অন্যরা বিচার দাবি করেন এবং দ্রুত অপরাধীদের ধরার আহ্বান জানান।

বক্তারা বলেন, প্রায় আড়াই মাস পার হয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ কেন অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে ব্যর্থ, সেই প্রশ্ন তুলেন তারা। দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে না হলে আরও কড়া আন্দোলন গড়ে তোলার হুশিয়ারিও দেয়া হয়।

গত ২৯ জুলাই ঘটনাটি ঘটে। ওইদিন রাত আনুমানিক ৮টায় বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বাজার এলাকায় ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির শ্বাসরোধ করা হয়েছে এবং মাথা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। আল-হাবিব হলেন ইলেকট্রনিক মিস্ত্রি আশরাফুল ইসলামের একমাত্র ছেলে।

৫ নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন বলেন, ঘটনার পর থেকে ইউপি সদস্য ও স্থানীয়রা পুলিশকে অনুসন্ধানে সহযোগিতা করে আসছেন এবং আশা প্রকাশ করেন- শিগগিরই হত্যাকাণ্ডের সত্য বেরিয়ে আসবে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মুসা বলেন, ‘ঘটনার পর থেকে পুলিশ সব ধরনের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং তদন্ত শেষ হলে আসল অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হবে। আরও কাজ বাকি আছে; তদন্ত চলমান রয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শিশু হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close