প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৯:১৬ AM

বিশ্বকাপ বাছাইপর্বের নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বেলজিয়াম ও জার্মানি। তবে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত আইসল্যান্ডের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স।
ওয়েলস ২-৪ বেলজিয়াম‘জে’ গ্রুপের ম্যাচে ওয়েলসের মাঠে বেলজিয়াম শুরুতেই পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত সহজ জয় নিশ্চিত করে। ওয়েলসের রডন এগিয়ে দিলেও বেলজিয়ামের কেভিন ডে ব্রুইনে পেনাল্টি থেকে গোল করেন দুইবার এবং মুনিরও গোল করেন। ম্যাচের শেষ দিকে ওয়েলস একটি গোল শোধ দিলেও ট্রসার্ডের গোল বেলজিয়ামের জয় নিশ্চিত করে।
উত্তর আয়ারল্যান্ড ০-১ জার্মানি‘এ’ গ্রুপের ম্যাচে নিক ওল্টেমাডের গোলে জয় পায় জার্মানি। চার ম্যাচে তিন জয় নিয়ে তারা গ্রুপের শীর্ষে রয়েছে।
আইসল্যান্ড ২-২ ফ্রান্স‘ডি’ গ্রুপের ম্যাচে আইসল্যান্ড প্রথমার্ধে এগিয়ে যায়, ফ্রান্স বিরতির পর দ্রুত দুই গোল করে লিড নেয়। কিন্তু আইসল্যান্ড ৭০ মিনিটে হেইনসনের গোলে সমতা ফেরায়। ফ্রান্স এখনো সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি, আর আইসল্যান্ডও টিকিটের আশায় রয়ে গেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম