বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চালক আটক
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৮:২৫ AM

সিরাজগঞ্জ থেকে প্রেমিকের সঙ্গে বগুড়ায় ঘুরতে এসে আরকে ট্রাভেলসের একটি বাসে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাসচালকের বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত চালক সাকিব হাসান (২৮) কে হাইওয়ে পুলিশের সহায়তায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে আটক করা হয়েছে।

জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা মিরপুরের এক স্কুলছাত্রী ও তার বন্ধু সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ‘আরকে ট্রাভেলস’ এর একটি বাসে (ঢাকা মেট্রো-ব ২৭৩১) বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাসের চালক ও অন্য শ্রমিকেরা তার বন্ধুকে ভয় দেখিয়ে বাস থেকে নামিয়ে দেয়।

এরপর বাসেই ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে চালক সাকিব - এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী নিজেই। ঘটনার পর বিকেলে ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে বিষয়টি পরিবহন শ্রমিকদের নজরে আসে। তারা মেয়েটিকে উদ্ধার করলেও, চালককে কিছুটা মারধর করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

পরবর্তীতে মেয়েটিকে দ্রুত আরেকটি বাসে করে সিরাজগঞ্জে পাঠিয়ে দেওয়া হয় এবং চালককে রক্ষা করতে মোটর শ্রমিক ইউনিয়নের একাংশ তৎপর হয়ে ওঠে।

এদিকে, ঘটনার খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করলে সে সরাসরি ধর্ষণের অভিযোগ তোলে। তবে রাতভর নানা নাটকীয়তার মধ্যেও পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও মিডিয়া) আতোয়ার রহমান জানান, প্রাথমিক তদন্তে শ্লীলতাহানির আলামত মিলেছে, তবে ধর্ষণ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত চালক সাকিবকে আটক করে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করে শাহজাহানপুর থানার নারী ও শিশু হেল্প ডেস্কে রাখা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close