প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১:৩৬ AM

সংগৃহীত ছবি
মিশরের শারম আল-শেখে শান্তি সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সোমবার (১৩ অক্টোবর) এ অনুষ্ঠানে ট্রাম্প ছাড়াও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি সহ প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশগ্রহণ করেন।
চুক্তিটি মূলত দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না, মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম। এটি সবচেয়ে বড় চুক্তি, যা শান্তির নতুন ভোর এনে দেবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, এটি টিকে থাকবেই।
চুক্তির বিস্তারিত বিষয়াবলি তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
সূত্র: আল জাজিরা ও বিবিসি
স্বদেশ প্রতিদিন/শাহো