প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১২:১৮ AM

ফাইল ছবি
দেশের সব সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মঙ্গলবারের (১৪ অক্টোবর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার রাতে (১৩ অক্টোবর) সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষা এবং প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া ডিগ্রি তৃতীয় বর্ষের ৬ষ্ঠ পত্রের (গণিত–১৩৩৭০৩/ উচ্চাঙ্গ সংগীত ব্যবহারিক–১৩৪৫০২) পরীক্ষা আগামী ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। তবে গত ১৯ আগস্ট ঘোষিত সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ, বিষয় ও কোড অপরিবর্তিত থাকবে। প্রফেশনাল কোর্সের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরীক্ষাসংক্রান্ত সব তথ্য শুধু https://www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে অনুসরণ করার জন্য শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/শাহো