বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিদ্দিক আল মামুন সম্পাদিত ‘দৈনিক আলোকিত গণমাধ্যম’-এর ডিক্লারেশন
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৯:২২ পিএম

স্থানীয় দৈনিক ‘আলোকিত গণমাধ্যম’ পেয়েছে সরকারি অনুমোদন (ডিক্লারেশন)। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম পত্রিকাটির সম্পাদক সিদ্দিক আল মামুনের হাতে আনুষ্ঠানিকভাবে অনুমোদনপত্র হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, এড. সাব্বির উদ্দিন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর কোষাধ্যক্ষ জসিম ফরায়েজীসহ স্থানীয় সংবাদকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

সম্পাদক সিদ্দিক আল মামুন বলেন, ‘সরকারি অনুমোদন পাওয়া আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। ‘আলোকিত গণমাধ্যম’ এখনো প্রকাশের প্রস্তুতিপর্বে আছে, তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- এই পত্রিকাটি ভবিষ্যতে দায়িত্বশীল, ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা তরুণদের শক্তি ও উদ্যমকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সংবাদ আমাদের কাছে কেবল তথ্য নয়, সমাজ পরিবর্তনের একটি মাধ্যম। সত্য ও ন্যায়ের পথে থেকে আমরা এমন এক সংবাদপত্র গড়ে তুলতে চাই, যা পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।’

তিনি আরও উল্লেখ্য করেন, ‘আলোকিত গণমাধ্যম’ হবে আলোর দিশারী মিথ্যার অন্ধকার ভেদ করে সত্যের আলো ছড়াবে। আমরা বিশ্বাস করি, সময়ের সঙ্গে সঙ্গে এই পত্রিকা পাঠকের হৃদয়ে জায়গা করে নেবে এবং ফেনীসহ সারা দেশে ইতিবাচক সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম/শুভ

আরও সংবাদ   বিষয়:  দৈনিক আলোকিত গণমাধ্যম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close