প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২:৩৮ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহের গফরগাঁওয়ে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গফরগাঁও পৌরশহর ও শিবগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য, সাবেক যুগ্ম আহবায়ক এবং ময়মনসিংহ-১০ আসনের মনোনয়নপ্রত্যাশী এ্যাড. আল ফাতাহ্ খান।
লিফলেট বিতরণ কর্মসূচিতে পাগলা থানা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিলেন-পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, স্বেচ্ছাসেবক দলের দিদারুল ইসলাম, মোখলেসুর রহমান, ছাত্রদলের মোজাহিদুল কবির সেলিম, শ্রমিকদলের শরীফ আহমেদ, জাসাসের আরিফুল ইসলাম কাজল, যুবদলের উজ্জল আহমেদ প্রমুখ।
লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষের হাতে হাতে ৩১ দফা দাবির প্রচারপত্র পৌঁছে দেন।
স্বদেশ প্রতিদিন/এমএম