বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কোম্পানীগঞ্জে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি
নোয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২:৩০ পিএম

বাড়িভাড়া ও মেডিকেল ভাতাসহ বিভিন্ন দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) থেকে এ কর্মসূচি শুরু হয়েছে, যা সারাদেশের সঙ্গে একযোগে পালিত হচ্ছে।

শিক্ষকরা জানায়, ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেয়া শিক্ষক নেতাদের উপর পুলিশি হামলার বিচারসহ মোট কয়েকটি দাবিতে তারা এই কর্মবিরতি পালন করছেন। ফলে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

এর আগে, রবিবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এক অবস্থান কর্মসূচি থেকে বেসরকারি শিক্ষা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। একই দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরকারের উদ্দেশে বাড়িভাড়ার প্রজ্ঞাপন জারির জন্য সোমবারের মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

তবে আন্দোলন চলাকালে রাজধানীতে শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহারের ঘটনায় শিক্ষক সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এর তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেছেন।

কোম্পানীগঞ্জের শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কোম্পানীগঞ্জ   বেসরকারি শিক্ষক   বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close