বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভালুকায় ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২:১১ পিএম

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শেফার্ড গ্রুপের শ্রমিকরা।

আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কাঠালী এলাকায় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে অবস্থান নেন।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের দাবিগুলো পর্যালোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের উত্থাপিত ১০ দফা দাবিগুলো হলো-

১. সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে।

২. প্রতি মাসের বেতন মাসের ১০ তারিখের মধ্যে প্রদান করতে হবে।

৩. আজকের শান্তিপূর্ণ আন্দোলনের কারণে কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা যাবে না।

৪. ওভারটাইম হার পূর্বের মতো ৬৮% রাখতে হবে, বর্তমান ৫২% হার বাতিল করতে হবে।

৫. হাজিরা বোনাস ১,০০০ টাকা নির্ধারণ করতে হবে।

৬. টিফিন বিল ১৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করতে হবে।

৭. প্রতিদিন ন্যূনতম ৪ ঘণ্টা ওভারটাইম দিতে হবে।

৮. অবসর গ্রহণের পর পেনশন ও ফান্ডের টাকা দুই মাসের মধ্যে পরিশোধ করতে হবে।

৯. শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১০,৪১৭ টাকা নির্ধারণ করতে হবে।

১০. প্রতি বছর ন্যূনতম ১০% হারে বেতন বৃদ্ধি করতে হবে।

তবে শ্রমিক নেতারা জানিয়েছেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হবেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   দাবি   অবরোধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close