বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
মহিউদ্দিন আহমেদ, গজারিয়া (মুন্সীগঞ্জ )
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১:৫০ পিএম আপডেট: ১৩.১০.২০২৫ ১:৫৭ PM

গজারিয়ার আনারপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ব্যাটারি চালিত যানের অজ্ঞাত চালকসহ আরো ৩ যাত্রী আহত হয়েছেন।

আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে। এতে ব্যাটারি চালিত থ্রি হুইলারের যাত্রী আলোনা (৫০) নিহত হয়েছেন। আহত তিনজন হলেন বিল্লাল হোসেন (৭৫) অঞ্জনা আক্তার (২৩) ও শিশু আনিসা বেগম (৪), তারা এই পরিবারের সদস্য বলে জানা যায়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ডিউটি অফিসার এএসআই সাইফুল ইসলাম জানান, সোমবার সকাল আনুমানিক সাড়ে ৯ টায় মহাসড়কের আনারপুরা এলাকায় মহাসড়কে ইউটার্ন নেয়ার সময়, চাঁদপুর থেকে ঢাকাগামী মতলব এক্সপ্রেসের দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস ব্যাটারি চালিত থ্রি হুইলারকে সজোরে ধাক্কা দেয়ায় এই হতাহতের ঘটনা ঘটে। 

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, দুর্ঘটনা কবলিত বাস ও থ্রি হুইলার পুলিশ জব্দ করেছে। এ সময় বাস চালক কাউসার আহম্মেদকে (৩২) আটক করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, আহতদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গত ১০ মাসে মহাসড়কের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী ও পথচারী আহত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ কিলোমিটার জুড়ে নিষিদ্ধ ঘোষিত থ্রি হুইলারের অবাধ বেপরোয়া চলাচলের কারণে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে চলছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   সড়ক দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close