বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেবিদ্বারে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৩:১০ AM

কুমিল্লার দেবিদ্বার উপজেলা নারায়নপুর মধ্য পাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ির চালা থেকে বশিরুল ইসলাম (৩৪) নামের এক আবুধাবি প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১২ অক্টোবর) বিকেলে দেবিদ্বার থানা পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। সে উপজেলার নারায়নপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং তিনি এক সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা বশিরুল ইসলাম জীবনের চাকা ঘুরাতে আবুধাবি যায়। সেখানের দুই মাস থাকার পর অসুস্থ হয়ে গত দেড় মাস পূর্বে চিকিৎসার জন্য দেশে ফিরে আসেন। রোববার দুপুরে বাড়ির পাশে মসজিদের সিঁড়ির চালায় বশিরুল ইসলামের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ বিকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। 

বশিরুল ইসলামের স্ত্রী মিতু আক্তার জানান, সকাল ৮টায় নাস্তা না করে বাড়ি থেকে বাহির হয়ে যায় তার স্বামী। এরপর আর বাড়িতে ফিরে আসেনি এবং ফোনও রিসিভ করে নাই। দুপুরে মসজিদের সিঁড়িতে ঝুলন্ত স্বামীর লাশ দেখতে পাই। 

তরিকুল ইসলাম টিপন নামে এক স্থানীয় যুবক জানান, মসজিদের মাইকে সমস্যা থাকায় ইমাম সাহেবের কথায় সে দুপুর সোয়া ২টায় মাইকের সমস্যা দেখতে ছাদে উঠে। সে সময় সিঁড়িতে বশিরুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখে ইমাম সাহেবকে ফোনে জানায় এবং এলাকাবাসীকে বিষয়টি জানান। 

মসজিদের সভাপতি মো. বশিরুল ইসলাম বলেন, “ইমাম সাহেব আমাকে ফোন দিয়ে মসজিদের সিঁড়িতে বশিরের ঝুলন্ত লাশের বিষয়ে জানালে আমি এসে মরদেহ দেখে থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।” 

এ ব্যাপারে দেবিদ্বার-বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য মরদেহ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানতে সময় লাগবে। তবে পারিবারিক সমস্যাজনিত কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার   প্রবাসী   মরদেহ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close