বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ার নৌডাকাত ও চাঁদাবাজ চক্রের অপকর্মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৯:৩১ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়ায় নৌডাকাত নয়ন, পিয়াস, আক্তার ডাকাত ও তাদের অনুসারী চক্রের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় গুয়াগাছিয়ার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি জামালপুর এলাকায় স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্পের সামনে মেঘনা নদীতে টহল পুলিশের ওপর গুলি ও ককটেল হামলার ঘটনায় অভিযুক্ত নৌডাকাত নয়ন, পিয়াস, আক্তারসহ তাদের সহযোগীরা রাতে এলাকায় ফিরে এসে বিভিন্ন অপকর্ম চালাচ্ছে। পরে এসব অপরাধের দায় তারা নিরীহ মানুষ ও প্রতিপক্ষ স্থানীয় বাসিন্দা জিয়াউল হক জিতু রাঢ়ী ও তার পরিবারের ওপর চাপানোর চেষ্টা করছে।

এলাকাবাসীরা জানান, তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন। চিহ্নিত অপরাধী চক্র নিজেদের স্বার্থে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছে।

তারা দ্রুত এই চক্রের দমন ও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close