বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      
দুর্নীতির জন্যই সচল সার কারখানা ভেঙে এক করে আওয়ামী সরকার: মঈন খান
পলাশ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৯:৪০ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে নরসিংদীতে সচল দুটি সার কারখানা ভেঙে একটি করা হয়েছে। এতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদীর পলাশে ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়িজ ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।

ড. মঈন খান বলেন, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প উদ্বোধনের সময় জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। উৎপাদন না শুরু করেই অন্য কারখানা থেকে সার এনে উদ্বোধনের নাটক সাজানো হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে উৎপাদনশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সর্বপ্রথম দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। যে বৈষম্য দূর করতে হাজার হাজার ছাত্র-জনতা প্রাণ দিয়েছে, সেই বৈষম্য আজও বিদ্যমান। আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারে আসতে পারলে আমরা সেই বৈষম্য দূর করব এবং জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেব।

সমাবেশে ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, নরসিংদী বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, ঘোড়াশাল বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  দুর্নীতি   মঈন খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close