বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
খেলোয়াড় নিলামের মধ্য দিয়ে যবিপ্রবিতে পর্দা উঠলো এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৮:৪৫ পিএম
খেলোয়াড় নিলামের মধ্য দিয়ে যবিপ্রবিতে পর্দা উঠলো এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫

খেলোয়াড় নিলামের মধ্য দিয়ে যবিপ্রবিতে পর্দা উঠলো এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে খেলোয়ার নিলামসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের আয়োজনে এআইএস ক্লাবের সহযোগিতায় পর্দা উঠলো “এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫”।

আজ রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে  “এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫” এর শুভ উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, শরীর ও মন সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। হার বা জিত গুরুত্বপূর্ণ নয়, খেলায় অংশগ্রহণ করাই গুরুত্বপূর্ণ। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং এই ধরনের কো-কারিকুলার কার্যক্রম শিক্ষার্থীদের জন্য খুবই দরকার। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামগ্রিকভাবে মানসম্পন্ন ও দক্ষ জনশক্তি তৈরিতে এধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক তরুণ সেনসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন এআইএস বিভাগের শিক্ষার্থী মো. অলিফ আহমেদ ও অপূর্ব সরকার।

এআইএস ক্লাবের সভাপতি ইশতিয়াক আহমেদ সিয়াম এর সার্বিক সহযোগিতায় নিলামে অংশগ্রহণ করে চারটি দল। তারা হলো ডেবিট ডায়নামোস, ক্রেডিট কিংস, রেভিনিউ রেঞ্জার্স এবং অডিট অ্যাভেঞ্জারস।

“এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫” এর অন্তর্ভুক্ত খেলাগুলো হলো ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা, কার্ড, বল নিক্ষেপ, পেনাল্টি শুট, লুডু এবং পিলো পাসিং।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি   এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close