শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চোরাই ট্রাক কেনার অভিযোগে যশোরে পুরাতন লোহা ব্যবসায়ী মাসুদ আলম আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৮:৫১ পিএম
চোরাই ট্রাক কেনার অভিযোগে যশোরে পুরাতন লোহা ব্যবসায়ী মাসুদ আলম আটক

চোরাই ট্রাক কেনার অভিযোগে যশোরে পুরাতন লোহা ব্যবসায়ী মাসুদ আলম আটক

যশোরে পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির আলোচিত নেতা মাসুদ আলমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 

গতকাল শনিবার (১১ অক্টোবর) রাতে যশোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাক চুরি মামলার সূত্র ধরে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর ডিবি দক্ষিণ বিভাগের অফিসার ইনচার্জ আকতার হোসেনের নেতৃত্বে একটি টিম ও যশোর জেলা ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে অপর একটি টিম এ অভিযান পরিচালনা করে। 

এ সময় বকচর এলাকার ভিকু চৌধুরির বাড়ির সামনে থেকে ঢাকায় চুরি হওয়া একটি কার্গো ড্রাম ট্রাকের বডি উদ্ধার করা হয়। একই ট্রাকের সামনের অংশ উদ্ধার করা হয়েছে যশোরের রাজারহাট এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে। সন্ধ্যা রাত থেকে শুরু হওয়া এই অভিযান রাত ১১টা পর্যন্ত চলে। 

বর্তমানে মাসুদ আলমকে ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাক চোর চক্রের সঙ্গে মাসুদ আলমসহ আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। এ বিষয়ে তদন্ত চলছে।

যশোর জেলা ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা বলেন, ঢাকার স্পেশাল টিমের সঙ্গে যৌথভাবে আমরা কাজ করছি। মাসুদ আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

এদিকে স্থানীয় ও পুলিশের একটি সূত্র জানিয়েছেন, মাসুদ আলমসহ তার সহযোগিদের বিরুদ্ধে এর আগেও চোরাই গাড়ি বেচাকেনা ও প্রতারণার অভিযোগ ছিল। এ চক্রের মধ্যে রয়েছেন রাকিব, রানা, দেলো, রাসেল ও রনি নামের কয়েকজন। তারা নিয়মিতভাবে পুরাতন গাড়ি কেনাবেচার ব্যবসার আড়ালে চোরাই যানবাহন বেচাকেনায় জড়িত বলে অভিযোগ রয়েছে। এ চক্রের কয়েকজন অতীতেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন এবং তাদের বিষয়ে পত্রপত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে। 

সম্প্রতি যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে মাসুদ আলম সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। স্থানীয় ব্যবসায়ী মহলে তার গ্রেপ্তার নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close