সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      
পাক সীমান্তে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন আফগানিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৮:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে আফগানিস্তানের সেনাবাহিনী ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে।

আজ রবিবার (১২ অক্টোবর) দুপুরে দেশটির সংবাদমাধ্যম টোলোনিউজ এই তথ্য জানায় বলে নিশ্চিত করেছে আলজাজিরা।

তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে,আফগান বাহিনী সীমান্ত এলাকায় প্রতিশোধমূলক অভিযান চালিয়ে পাকিস্তানের ২৫টি সামরিক ঘাঁটি দখল করেছে এবং অন্তত ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন।

আফগান বাহিনী এখন দেশের সব সরকারি সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখেছে এবং পাকিস্তানি বাহিনীর ‘অবৈধ কার্যকলাপ’ প্রতিরোধ করা হয়েছে বলে জানান জাবিউল্লাহ।

যদিও পাকিস্তানের পক্ষ থেকে এসব দাবি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে তালেবান সরকারের অভিযোগ, পাকিস্তান কয়েক দিন আগে আফগান আকাশসীমা লঙ্ঘন করে সীমান্তবর্তী একটি বাজারে বোমা হামলা চালায়। তারই প্রতিশোধ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়। 

তালেবান বাহিনীর হামলাকে ‘বিনা উসকানির আক্রমণ’ হিসেবে আখ্যা দিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, এতে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রতিটি ইটের বদলে পাথর ছুড়বে পাকিস্তান।’

উল্লেখ্য, এর আগে পাকিস্তান দাবি করেছিল, তারা আফগানিস্তানের ১৯টি ঘাঁটি দখল করেছে এবং ৫০ তালেবান যোদ্ধাকে হত্যা করেছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাক সীমান্ত   আফগানিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close