বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রক্তক্ষয়ী সংঘর্ষে ২০০ এর বেশি আফগান নিহত, দাবি পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৭:০৪ পিএম আপডেট: ১২.১০.২০২৫ ৭:৩৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আফগানিস্তানের সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর হতাহতের নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাদের পরিচালিত অভিযানে আফগান তালেবানের ২০০ জনের বেশি সেনা ও যোদ্ধা নিহত হয়েছে। অপরদিকে, আফগানদের হামলায় পাকিস্তানের ২৩ জন সেনা প্রাণ হারিয়েছে এবং আরও ২৯ জন আহত হয়েছে।

শনিবার রাতভর চলা এ সংঘর্ষের ঘটনা ঘটে আফগান-পাকিস্তান সীমান্তে। আজ রবিবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে পাক সেনাবাহিনীর মিডিয়া উইং বলে, রাতভর চলা সংঘর্ষে আমাদের ২৩ সেনা নিহত হয়েছে, আহত হয়েছে ২৯ জন।

অন্যদিকে, তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়েছে এবং তালেবানের পক্ষেও ৯ জন যোদ্ধা প্রাণ হারিয়েছেন।

তবে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেখা গেছে, তাদের পাল্টা হামলায় তালেবান ও সংশ্লিষ্ট গোষ্ঠীর অন্তত ২০০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে।

তারা আরও জানায়, তালেবানের অবকাঠামো, সেনা পোস্ট, ক্যাম্প, সদর দপ্তর এবং সন্ত্রাসীদের সাপোর্ট নেটওয়ার্কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে সীমান্ত ও কৌশলগত এলাকাগুলোতে।

এই সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরব ও কাতার।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে চলমান উত্তেজনা ও সংঘর্ষে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। উভয় পক্ষকে সংযম প্রদর্শন, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানাই।

সৌদি আরব আরও বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমরা আফগানিস্তান ও পাকিস্তানের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন জানাই।

অন্যদিকে, কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা উভয় পক্ষকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানাই। উত্তেজনা প্রশমিত করে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাতার যে কোনো ভূমিকা রাখতে প্রস্তুত।

সৌদি আরবের মতো কাতারও আফগানিস্তান ও পাকিস্তানকে ‘ভাতৃপ্রতিম দেশ’ হিসেবে অভিহিত করেছে।

সূত্র: আলজাজিরা

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আফগানিস্তান   সংঘর্ষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close