বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রশাসনের আশ্বাসে বান্দরবান জেলায় আট দফা দাবিতে হরতাল প্রত্যাহার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৭:৩৫ পিএম আপডেট: ১২.১০.২০২৫ ৭:৪৫ PM

প্রশাসনের আশ্বাসে বান্দরবান জেলায় বাজারফান্ডের লীজের মেয়াদ বৃদ্ধিসহ আট দফা দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। রবিবার বিকেল ৪টায় বান্দরবান জেলা প্রশাসক সম্মেলনকক্ষে প্রশাসন আয়োজিত জরুরি মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু তালেবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. হাসান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, জেলা নাগরিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, যুগ্ন সম্পাদক শাহজালাল রানা, গণমাধ্যমকর্মী মিনারুল হক, আলাউদ্দীন শাহরিয়ার, এইচ এম সম্রাট, মোজাম্মেল হক লিটন প্রমুখ।

সভা শেষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন, আট দফা দাবীতে সোমবার ১৩ অক্টোবর বান্দরবান জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছিল। কিন্তু প্রশাসন দাবী পূরণের আশ্বাস দেয়ায় জনস্বার্থে হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হলো। এ মাসের মধ্যেই প্রশাসন, নাগরিক পরিষদ এবং স্থানীয় ভুক্তভোগীদের নিয়ে যৌথ সভার মাধ্যমে দাবী পূরণের ধাপগুলো নিয়ে খোলামেলা আলোচনা হবে। প্রশাসন আশ্বস্ত করেছেন তাদের পক্ষে স্থানীয়ভাবে পূরণ করার ধাপগুলো দ্রুত পূরণ করবেন এবং মন্ত্রণালয়ের মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়ে জোরালোভাবে লিখবেন।দাবি পূরণ না হলে আবারও হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু তালেব বলেন, হরতাল কর্মসূচি জনবান্ধন নয়। দাবি পূরণে প্রশাসনের আশ্বাসে কঠোর কর্মসূচি থেকে নাগরিক পরিষদ সরে আসায় তাদের সাধুবাদ জানাই। জেলা প্রশাসকের নির্দেশনায় দাবী নিয়ে ফলপ্রসূ আলোচনা করে জনস্বার্থে যৌক্তিক দাবীগুলো দ্রুত পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আট দফা দাবির মধ্যে রয়েছে: ব্রিটিশ শাসনবিধি ১৯০০ বাতিল, জমি ক্রয়-বিক্রয়, চাকুরি, শিক্ষা সহ সর্বক্ষেত্রে রাজার সনদ বাতিল, তিন পার্বত্য জেলায় জমি ক্রয়-বিক্রয় ও ভূমি ব্যবস্থাপনা চালু, বাজারফান্ড প্লটের লীজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত ও বন্ধ রাখা ব্যাংক ঋণ পুনরায় চালু, পরিবেশবান্ধব ইটভাটা ও কলকারখানা চালু, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে সেনাক্যাম্প পুনঃস্থাপন, সন্ত্রাস দমনে পদক্ষেপ এবং সকল ক্ষেত্রে সমান অধিকার ও ন্যায্য বিচার প্রতিষ্ঠা।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 

 


আরও সংবাদ   বিষয়:  হরতাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close