বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
হোমনায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদলের লিফলেট বিতরণ
হোমনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৪:৪৬ পিএম

কুমিল্লার হোমনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাকসুদা রিমা।

রবিবার (১২ অক্টোবর) সকালে হোমনা উপজেলা সদরে জনসাধারণের মাঝে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

সকাল ১১ টায় হোমনা উপজেলা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ার এর কবর জিয়ারত করেন মাকসুদা রিমা। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাকসুদা রিমা আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে জানান। বক্তব্য শেষে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে হোমনা সদরের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন ও ধানের শীষ প্রতীকে ভোট চান।

এসময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সাইজুদ্দিন সাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির নীরব, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম  আহবায়ক শরিফুল ইসলাম, হোমনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহপরান, হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ নাইম ইসলাম, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী সরকার, হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আমিনুল হক রাসেল, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান প্রমুখ।

এছাড়াও হোমনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  হোমনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close