প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৪:৪৪ পিএম আপডেট: ১২.১০.২০২৫ ৪:৪৭ PM

লালমনিরহাটে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারক লিপি প্রদান
জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
আজ রবিবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় লালমনিরহাট জেলা জামায়াতের উদ্যোগে শহরের মিশন মোড় এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ও আদিতমারী-কালীগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মো. ফিরোজ হায়দার লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর ও দিনাজপুর অঞ্চলের পরিচালক ও সাবেক আমীর এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ্যাভোকেট আব্দুল বাতেন, সাবেক আমীর অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা মো. হাবিবুর রহমান ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম প্রমুখ।
বক্তাগণ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবি মেনে নিয়ে, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে আয়োজন করার জোর দাবি জানিয়েছেন।
এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।