বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিয়েবাড়িতে চেতনানাশক স্প্রে, পরিবারের সবাইকে অচেতন করে চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:৪১ পিএম আপডেট: ১২.১০.২০২৫ ৩:৪৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের তাড়াশে চেতনানাশক স্প্রে করে বিয়েবাড়িতে পরিবারের সবাইকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার কুসুম্বি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে প্রতিবেশীদের ধারণা ভোরে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, আব্দুস সামাদের ছেলের বৌ-ভাত অনুষ্ঠানে শেষে পরিবারের লোকজন রাতে ঘুমিয়ে পড়লে বাড়িতে মধ্যে চেতনানাশক স্প্রে করে চোরের দল। পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে তারা বাড়িতে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণের গহনা, কাপড়, মোবাইল ফোনসহ মালামাল চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে বাড়ির লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে ঘরে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
 
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, একটি বিয়ে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। তবে চুরির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close