বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:২২ পিএম
নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

১৪ দলীয় জোট ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দিয়েছে নরসিংদী জেলা জামায়াতে ইসলামী।

আজ রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের নিকট জেলা শাখার আমীর মো. মোছলেহুদ্দীন ও সেক্রেটারি জেনারেল উপাধ্যক্ষ আমজাদ হোসাইন স্বাক্ষরিত স্মারকলিপি জমা দেন।

এর আগে, সকাল ৯টায় শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার শিক্ষাচত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টার দিকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে উপস্থিত হন এবং স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, বিগত সরকার স্বৈরাচারী ও ফ্যাসিবাদী পদক্ষেপের মাধ্যমে সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। হাজার হাজার বিরোধীদলীয় নেতা-কর্মীর ওপর জুলুম-নির্যাতন, গুম ও খুনের মাধ্যমে দেশপ্রেমিক কণ্ঠরোধের চেষ্টা চালানো হয়েছে। দিনের ভোট রাতে করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, জাতীয় পার্টি ও ১৪ দল এসব অবৈধ কার্যক্রমে প্রকাশ্যে সমর্থন দিয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেয়। তাই জনগণ তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে।

স্মারকলিপিতে দলটি ৫ দফা গণদাবি উত্থাপন করে। এগুলো হল-

১ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন।

২️ আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।

৩️ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।

৪️ ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫️ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এসময় জেলা আমীর মোছলেহুদ্দীন বলেন, দাবিগুলো বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে, যা দেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবে।

অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মকবুল হোসাইন, নরসিংদী-১ আসনের জামায়াত প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা, সদর উপজেলা আমীর মাহফুজ ভূঁইয়াসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নরসিংদী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close