বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হামলার জবাবে ৫৮ পাকিস্তানি সেনা নিহতের দাবি আফগানিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:১৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

পাকিস্তানের বিমান হামলার পাল্টা জবাব দিতে গিয়ে অন্তত ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যা এবং আরও ৩০ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

রোববার (১২ অক্টোবর) তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, পাল্টা অভিযানে আফগান বাহিনী বিপুল পরিমাণ পাকিস্তানি অস্ত্র ও গোলাবারুদ দখল করেছে।

তিনি আরও জানান, এ অভিযানে আফগান তালেবান বাহিনীরও ২০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছে।

এর আগে হেলমান্দ প্রাদেশিক সরকারের মুখপাত্র মৌলভী মোহাম্মদ কাসিম রিয়াজ জানান, শনিবার রাতে ডুরান্ড লাইনের কাছে বাহরামপুর জেলায় আফগান বাহিনীর পাল্টা হামলায় ১৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তিনি দাবি করেন, আফগান বাহিনী পাকিস্তানের তিনটি সামরিক ফাঁড়ি দখল করেছে।

আফগান সরকারের এসব দাবি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি পাকিস্তান। তবে পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম পিটিভি দাবি করে, আফগান তালেবানের হামলার জবাবে দেশটি সীমান্তের ১৯টি আফগান চৌকি দখল করেছে। পাকিস্তান আরও জানিয়েছে, ওইসব চৌকিতে থাকা তালেবান সদস্যরা নিহত বা পালিয়ে গেছে।

গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তোলে তালেবান সরকার। সেই হামলায় শিশু ও নারীসহ বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটে বলে দাবি করে তালেবান প্রশাসন। এরপরই প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তারা।

ভারতের এনডিটিভি জানিয়েছে, আফগান বাহিনী হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকতিকা, খোস্ত, নাঙ্গারহার ও কুনার পাকিস্তান সীমান্তবর্তী সাতটি প্রদেশে পাকিস্তানি সামরিক অবস্থানে হামলা চালায়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেছেন, এটি পাকিস্তানের আফগান আকাশসীমা লঙ্ঘনের জবাবে পরিচালিত প্রতিরোধমূলক অভিযান ছিল। যদি আমাদের সীমান্ত বা আকাশসীমা আবার লঙ্ঘন করা হয়, কঠোর জবাব দেওয়া হবে।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  হামলা   জবাব   পাকিস্তানি   সেনা   আফগানিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close