সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      
ঢাবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি আশিক, সম্পাদক রাফি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২:১৪ পিএম

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য সভাপতি পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিক খান ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আবিদ হাসান রাফি।

শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাবি শাখার নতুন কার্যবর্ষের জন্য কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে নব মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭-১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়। 

নব মনোনীত সভাপতি পূর্বে ঢাবি শাখার যথাক্রমে দপ্তর সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

নব নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আশিক খান বলেন, “এই ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহত্তম বুদ্ধিবৃত্তিক প্লাটফর্ম। এখানে আমাকে সর্বোচ্চ দায়িত্ব প্রদান করায় সংগঠনের প্রতি কৃতজ্ঞ। আশা করি আমাদের কাজের মাধ্যমে আগামী এক বছরে আমরা অন্তত বাংলাদেশপন্থী বহু লেখক ও কলামিস্ট তৈরিতে ভূমিকা রাখতে পারবো যারা যেকোনো সংকটে বাংলাদেশকে ধারণ করে লেখালেখি করে যাবে।”

সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি বলেন, “এই দায়িত্ব আমার একার নয়, এটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল তরুণ লেখকের সম্মিলিত স্বপ্ন ও সম্ভাবনার প্রতিনিধি। তরুণদের লেখনীর ভেতর দিয়ে সমাজ, রাষ্ট্র ও মানবিকতা নিয়ে নতুন ভাবনা ছড়িয়ে দিতেই আমরা কাজ করবো। ইনশা আল্লাহ্।”

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে দেশের তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি। এই সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   তরুণ   কলাম লেখক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close