বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যারা সারাক্ষণ ‘ক্যু’ চায় না বলে, তারাই ‘ক্যু’ তৈরির পাঁয়তারা করছে: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘যারা সারাক্ষণ বলে ‘ক্যু’ চায় না, ‘ক্যু’ চায় না, এরাই মূলত জনগণকে উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে ‘ক্যু’ তৈরির বা ‘ওয়ান-ইলেভেন’ সৃষ্টির পাঁয়তারা করছে’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

আজ রবিবার (১২ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, গতকাল রাতে আর্মির বিরুদ্ধে মাদরাসার শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান করেছেন কেউ কেউ। যারা এই আহ্বান করেছেন, তারা কিন্তু বলেননি, আমি লাগেজ নিয়ে রওনা দিয়েছি, বিমানে উঠেছি, দেশমাতৃকাকে রক্ষা করতে সেনাবাহিনীর এপিসির সামনে শুইয়ে দেশকে ক্যু থেকে বাঁচাতে রওনা দিয়েছি। এসব গুজবে কান দিয়ে যদি সত্যিই কতিপয় মাদরাসার শিক্ষার্থী, সাধারণ মানুষ কিংবা স্কুল-কলেজের শিক্ষার্থী রাজপথে নেমে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য টহলরত সেনাবাহিনীর সদস্যদের প্রতিরোধ করার উদ্যোগ নিতো, তখন কী পরিবেশ তৈরি হতো? আমি স্রেফ বলি, যারা সারাক্ষণ বলে ক্যু চায় না, ক্যু চায় না। এরাই মূলত জনগণকে উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে ক্যু তৈরির বা ১/১১ সৃষ্টির পাঁয়তারা করছে। 

এর পেছনে ভারতীয় ‘র’ কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘র’- এজেন্টরা এমনভাবে খেলছে যে, খালি চোখে মনে হতে পারে, এরা আপনার পক্ষে কথা বলছে, কিন্তু এরা বাস্তবে আপনাকে দিয়ে আত্মঘাতী কাজ করিয়ে ক্যু এর প্রেক্ষাপট তৈরি করতে চায়। এটাই ভারতীয় প্ল্যান। 

এসময়, কারও পাতানো ফাঁদে পা না দিয়ে, সকলকে সত্যমিথ্য যাচাই-বাছাই করতে শেখার আহ্বান জানান তিনি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রাশেদ খান   গণঅধিকার পরিষদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close