বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আমার ছেলে-মেয়ে সবাই দেশে, একা গিয়ে কী করবো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সেফ এক্সিটের প্রসঙ্গ টেনে তিনি এই কথা বলেছেন।

আজ রবিবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এই কথা বলেন তিনি।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী অধিকাংশ ব্যক্তি আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না। তাদের দায়িত্ব দেয়া থেকে বিরত রাখা হবে।”
 
নির্বাচন ঘিরে দেড়লাখ পুলিশ প্রশিক্ষণ পাবে উল্লেখ করে তিনি বলেন, “আগামী নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। আগামী জানুয়ারির মধ্যে এই প্রশিক্ষণ শেষ হবে। নির্বাচনে আনসার ভিডিপির সাড়ে ৫ লাখ সদস্য নিয়মিত দায়িত্ব পালন করবেন। এছাড়া ৮০ হাজার স্বশস্ত্র বাহিনীর সদস্য ভোটের দিন দায়িত্বে থাকবেন।”
 
পার্বত্য এলাকার প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, “মাঝে দিয়ে পার্বত্য এলাকা অশান্ত করতে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা ইন্ধন দিয়েছিল। পার্বত্য এলাকা অনেক শান্ত।”
 
গণঅভ্যুত্থানকালে বেহাত হওয়া কত অস্ত্র উদ্ধার হয়েছে এমন প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা আইজিপির সঙ্গে কথা বলে পরের সভায় হয়তো জানাতে পারবো। নির্বাচনের সময় কেউ যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সেফ এক্সিট   স্বরাষ্ট্র উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close