বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধের ডাক ১ নভেম্বর
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৭:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেট বিভাগে রেলপথ সংক্রান্ত চলমান আন্দোলন মীমাংসার জন্য ১০ অক্টোবর রেলওয়ের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে আন্দোলনকারীরা কোনো চূড়ান্ত সমাধান মেনে নেননি। এর ফলে আন্দোলনকারীরা আগামী ১ নভেম্বর শনিবার সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধের ডাক দিয়েছেন।

শনিবার (১১ অক্টোবর)  এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আন্দোলনকারীরা কুলাউড়া স্টেশন প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলও আয়োজন করে।

৮ দফা দাবি বাস্তবায়নের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই জানান, আন্দোলনটি গত আগস্ট মাসে সিলেট-ঢাকা রুটে রেললাইন সংস্কার, আসন সংখ্যা বৃদ্ধি ও নতুন দুটি বিশেষ ট্রেন চালু করার দাবিতে শুরু হয়। এরপর কুলাউড়া, সিলেট, শ্রীমঙ্গল, ভাটেরা, টিলাগাঁও, লংলা ও মাইজগাঁও স্টেশনে মানববন্ধন ও অবস্থান ধর্মঘটের মতো কর্মসূচি পালিত হয়।

২৭ সেপ্টেম্বর কুলাউড়া জংশন স্টেশনে অবস্থান ধর্মঘটের সময় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ আন্দোলনকারীদের ১৫ দিনের মধ্যে বৈঠকের প্রতিশ্রুতি দেন। পরে ১০ অক্টোবর তিনি ৩ সদস্যের প্রতিনিধি দলসহ কুলাউড়া জংশনে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন।

আন্দোলনকারীরা বৈঠকে রেলওয়ের কর্মকর্তাদের প্রদত্ত প্রতিশ্রুতি গ্রহণ না করে তা প্রত্যাখ্যান করেছেন। সমন্বয়করা জানান, ৩১ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে ১ নভেম্বর সিলেট জুড়ে রেলপথ অবরোধ কার্যকর হবে। সিলেটবাসীকে সেইদিন ট্রেন ভ্রমণ এড়াতে বলা হয়েছে।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সিলেট   বিভাগ   রেলপথ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close