বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মানিকগঞ্জে জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৬:৩৯ পিএম আপডেট: ১১.১০.২০২৫ ৬:৪৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নে জাসাসের আয়োজন ও সদর থানার উদ্যোগে “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বিষয়ক আলোচনা সভা, কর্মীসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে বনপারিল বাজারে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জেলা জাসাস আহ্বায়ক মোশারফ হোসেন সিকদার। সভার সভাপতিত্ব করেন সদর উপজেলা জাসাস সভাপতি প্রদীপ সূত্রধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং মানিকগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম খান পায়েল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে জনসংযোগ ও লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন ও বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব শামীম বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট লাল মিয়া লালন, হাটিপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামীম মৃধা, বিএনপি নেতা আরিফ বিশ্বাস, মোস্তফা কামালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং সাংগঠনিক ঐক্য জোরদারে সকলকে আহ্বান জানান। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানার জাসাস সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   জাসাস   রাষ্ট্র   আলোচনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close