বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
‘নারীদের অধিকার নিশ্চিত করেই জাতীয় উন্নয়নের অগ্রগতি সম্ভব’
সুমন মিয়া, নারায়ণগঞ্জ (উত্তর)
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৬:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়নের অগ্রগতি সম্ভব নয়। কেবল নারীদের অধিকার নিশ্চিত করেই টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব বলে মন্তব্য করেছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

আজ শনিবার (১১ অক্টোবর) সকালে সোনারগাঁও পৌরসভার দরপত ঠোটালিয়া গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর সালমা আক্তার।

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ণ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে।”

আল মুজাহিদ মল্লিক আরও বলেন, “রাষ্ট্র কাঠামো সংস্কারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ২৩ নম্বর দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আমরা মানবসেবায় বিশ্বাসী, ব্যক্তিগত উদ্যোগে আমি সবসময় অসহায় ও দুস্থদের পাশে থাকার চেষ্টা করি।”

তিনি আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। জেল-জুলুমের মুখেও তিনি জনগণের অধিকার রক্ষায় অবিচল ছিলেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে বিশ্বাসী সৈনিক। বিএনপি ক্ষমতায় এলে কেউ আর অন্যায়ভাবে নির্যাতনের শিকার হবে না।”

এ সময় উপস্থিত নারীদের মাঝে বিএনপির ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয় এবং প্রতিটি দফা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নারী   জাতীয় উন্নয়ন   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close