প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৩:৫৫ পিএম আপডেট: ১১.১০.২০২৫ ৪:০৮ PM

সংগৃহীত ছবি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যা ব্যারিস্টার নুসরাত খানের সাথে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১১ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (১০ অক্টোবর) রাতে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে আংটি পরানোর মাধ্যমে বাগদান সম্পন্ন হয়। পারিবারিকভাবে এই আয়োজনটি হঠাৎ করেই সম্পন্ন করা হয়। এ সময় দুই পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়।
উল্লেখ্য, ব্যারিস্টার নুসরাত খান টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের বাসিন্দা। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নূর মোহাম্মদ খানের বড় মেয়ে।
শিগগিরই রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে আত্মীয়-স্বজন ও সহকর্মীদের আমন্ত্রণ জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।