বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হামলা ও মামলার প্রতিবাদে স্কুল শিক্ষকের সংবাদ সম্মেলন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৩:১৮ পিএম

হামলা ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জের হরিরামপুর শাম্মী সুলতানা নামের এক সহকারী শিক্ষক।

আজ শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে শাম্মী সুলতানা বলেন, “আমি নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। দীর্ঘদিন ধরে আমার চাচাতো ভাই মাসুদ খন্দকার, তার ছেলে ইমরান খন্দকার ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় আমার জমি দখলসহ পরিবারকে হয়রানি করে আসছে। তারা একাধিকবার আমার বাড়িতে এসে দেশীয় অস্ত্র দিয়ে মারধর, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দিয়েছে। আমার পরিবারের উপর হামলা করে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি অভিযোগ করে আরও বলেন, “ঘটনার পর আমি প্রশাসনের কাছে বিচার চেয়েছি। যারা হামলার নেতৃত্ব দিয়েছে, তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে মিথ্যা মামলা প্রত্যাহারসহ দায়ীদের আইনের আওতায় আনার জন্য।”

এদিন সংবাদ সম্মেলনে শাম্মী সুলতানার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় তারা আইনি সহায়তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  হামলা   মামলা   শিক্ষক   সংবাদ সম্মেলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close