বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন      ● জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● গোসাইরহাটে চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, সালিশেও মিলছে না সমাধান      ● বোঁচাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার      ● পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তা বরখাস্ত: প্রতিমন্ত্রী      ● বছির হত্যা মামলায় ছয় আসামি বাদ, পুনঃতদন্তের দাবি      ● কক্সবাজার আদালত চত্বরে দুই আইনজীবীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে      ● আশুলিয়ায় বেশির ভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, কয়েকটিতে ছুটি      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● চৌমুহনীতে আধুনিক ফুটবল টার্ফ ‘ফ্রি কিক’-এর শুভ উদ্বোধন      ● কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় গোয়েন্দা পুলিশের ৩ সদস্য আহত      ● গদখালীতে অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা      
শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে শিশুর মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৩:২২ পিএম

কুড়িগ্রামের সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে মমিন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ইউনিয়নের ছড়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিন ওই এলাকার শামসুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে মমিন তার সমবয়সী কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশে একটি বিলে শাপলা তুলতে যায়। তারা সবাই মিলে একটি নৌকায় উঠেছিল। শাপলা তোলার একপর্যায়ে ভারসাম্য হারিয়ে মমিন পানিতে পড়ে যায় এবং সাঁতার না জানার কারণে তলিয়ে যায়। ঘটনার কিছু সময় পর পরিবারের সদস্যরা খবর পেয়ে ছুটে গিয়ে খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ উদ্ধার করেন।

পাঁচগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার ঘটনাটি নিশ্চিত করেন। 


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  শাপলা   নৌকা   মৃত্যু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close