সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      
হোমনায় মরহুম এম কে আনোয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১২:২০ AM

কুমিল্লার হোমনায় বিএনপির সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ার স্যার স্মৃতি ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাকঝমকপূর্ণ ভাবে  টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।

হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর, মেঘনা উপজেলার সাবেক বিএনপি সভাপতি মো. রমিজ উদ্দিন লন্ডনি, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, মেরিন চিফ ইঞ্জিনিয়ার মো. গোলাম ফারুক এবং মরহুম হারুন সাহেবের ছেলে টুটুল রোহান।

উদ্বোধনী খেলায় অংশ নেয় হোমনা দাদন স্যার একাডেমি ও দাউদকান্দি পৌরসভা দল। খেলায় দাদন স্যার একাডেমি দাউদকান্দি পৌরসভাকে ৫-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। খেলায় হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।

খেলা পরিচালনা করেন মো. সফিকুল ইসলাম মুন্না এবং ধারাভাষ্যকার ছিলেন কবি দেলোয়ার। জানা যায়, ৮ টি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  হোমনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close