বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশের ভাবমূর্তি রক্ষায় শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান বাকৃবি উপাচার্যের
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১২:১১ AM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, দেশের বাইরে ইন্টার্নশিপে অংশ নিতে যাওয়া প্রতিটি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল আচরণ করতে হবে। শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, তাই তাদের আচার-আচরণে বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ প্রতিফলিত হওয়া জরুরি।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের শিক্ষার্থীদের ২২তম ইন্টার্নশিপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, “তোমরা যখন বিদেশে যাচ্ছ, তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম তোমাদের সঙ্গেই যুক্ত থাকবে। তাই নিজের পড়াশোনায় মনোযোগী হও, সময়ের মূল্য দাও এবং এমন কিছু করো না যাতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়।”

তিনি আরও বলেন, “বর্তমানে পাঠ্যক্রমে ইন্টার্নশিপ যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে। আগে যেটা ছিল না, এখন তোমরা সরকারি-বেসরকারি খামার ও গ্রামাঞ্চলে গিয়ে বাস্তব পরিস্থিতি বুঝে শেখার সুযোগ পাচ্ছো-এটাই ভবিষ্যৎ জীবনের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি।”

অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জয়ন্ত দত্ত গুপ্ত।

উল্লেখ্য, এ বছর ভেটেরিনারি অনুষদের ১৯৩ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে ইন্টার্নশিপ করবেন। এর মধ্যে ৫০ জন শিক্ষার্থী থাইল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, জার্মানি ও নেপালসহ ছয়টি দেশে ইন্টার্নশিপে অংশ নেবেন

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বাকৃবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close