বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাথাভাঙ্গা নদীতে অবৈধ বাঁধ ও জালে মাছ শিকার, হুমকিতে পরিবেশ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৫:০৬ পিএম

চুয়াডাঙ্গা জেলার একমাত্র প্রাণ মাথাভাঙ্গা নদী এখন অবৈধভাবে বাঁধ ও কারেন্ট জালে মাছ শিকারের হুমকিতে। দীর্ঘদিন ধরে ‘মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন’ চললেও এক শ্রেণির অসাধু মৎস্যজীবী নদীর দুই পাড়ে বাঁশের আড়াআড়ি বাঁধ তৈরি করে কারেন্ট জালের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার করছে। এতে একদিকে ধ্বংস হচ্ছে মাছের পোনা, অন্যদিকে পলি জমে ভরাট হয়ে যাচ্ছে শ্রোতম্বিনী মাথাভাঙ্গা নদী।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে নদীর মাঝ দিয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া হয়েছে। বাঁধের মাঝে কারেন্ট ও সুতার জাল পেতে ডিমওয়ালা ও ছোট মাছসহ সব ধরনের দেশীয় মাছ ধরা হচ্ছে। এভাবে মাছ ধরার ফলে বিলুপ্তির পথে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ, আর হারিয়ে ফেলছে নদী তার নাব্যতা।

দামুড়হুদার বাস্তপুর, সুবলপুর ও আমডাঙ্গা গ্রামের বিভিন্ন স্থানে নদীর বুকে গড়ে তোলা হয়েছে ছোট-বড় অসংখ্য অবৈধ বাঁধ।

বাস্তপুরে শাহারত পাড়ার আক্তার হোসেন ও কলিম, সুবলপুরে গাঙপাড়ার মসজিদের নিচে লক্ষণ হালদার, আমডাঙ্গায় গোসলের ঘাটের নিচে জয়দেব হালদার ও তার সহযোগীরা এসব বাঁধ নির্মাণ করেছেন।

‘মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন’-এর সভাপতি, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুল হক মুন্সী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মাথাভাঙ্গা নদী রক্ষার জন্য কাজ করছি। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নদীকে কীভাবে রক্ষা করা যায়, সেই প্রচেষ্টা চলছে। মাথাভাঙ্গা নদী চুয়াডাঙ্গার অক্সিজেন। আমাদের সকলকে নদী রক্ষায় এগিয়ে আসতে হবে।’

দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার জানান, নদীতে অবৈধ বাঁধের খবর পেয়েছি। এসব বাঁধ দ্রুত অপসারণ করা হবে। কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, ‘অবৈধভাবে বাঁধ দেওয়ার ফলে নদী যেমন নাব্যতা হারাচ্ছে, তেমনি বিলুপ্ত হচ্ছে দেশীয় মাছ। নদী রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  মাথাভাঙ্গা নদী   বাঁধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close