বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
সড়কে মাছ ছেড়ে হাসনাত আবদুল্লাহর অভিনব প্রতিবাদ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৪:৫৩ পিএম আপডেট: ১০.১০.২০২৫ ৪:৫৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা সড়কের নাজেহাল অবস্থার প্রতিবাদে সড়কের গর্তে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাচিসার এলাকায় তিনি এই প্রতীকী কর্মসূচি পালন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাড়ে ১৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দুই উপজেলার যোগাযোগের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগ সড়ক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে অসংখ্য বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে ছোট পুকুরের মতো অবস্থার সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনাও ঘটছে।

প্রতিবাদের সময় হাসনাত আবদুল্লাহ বলেন, এই সড়কের এমন দশা যে এখানে মাছ ছাড়া যায়। সড়কটি সংস্কার না করলে এখানে মাছ চাষই শুরু করা উচিত। এতে অন্তত মানুষ কিছু মাছ খেতে পারবে।

এ সময় স্থানীয় বহু মানুষ তার এই ব্যতিক্রমী প্রতিবাদে অংশ নেন এবং সড়ক সংস্কারের দাবি জানান।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সড়ক   হাসনাত আবদুল্লাহ   প্রতিবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close