বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মসজিদ নির্মাণের ৬ মাস পরেও উদ্বোধন না হওয়ায় মানবেতর জীবন ইমাম-খাদেমের
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৪:৫১ পিএম আপডেট: ১০.১০.২০২৫ ৪:৫৪ PM

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বহুল প্রত্যাশিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ সম্পন্ন হলেও উদ্বোধনের অপেক্ষায় রয়েছে ছয় মাস ধরে। ২০২৫ সালের ২২ মার্চ ইমাম ও খাদেম নিয়োগ সম্পন্ন হলেও এখনো উদ্বোধন না হওয়ায় মসজিদে নামাজ ও অন্যান্য কার্যক্রম শুরু করা যায়নি। এতে নিয়োগপ্রাপ্ত ইমাম ও খাদেম মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে।

গণপূর্ত বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৮ সালের শেষদিকে মতলব উত্তর উপজেলার ছেংগারচরে এই মসজিদের নির্মাণকাজ শুরু হয়। ১২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ বাস্তবায়ন করে ‘ঢালী কনস্ট্রাকশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটির বাস্তবায়নে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মডেল মসজিদের পাশেই অবস্থিত ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় মুসল্লিরা মসজিদ চালু না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তারা বলেন, ‘এত সুন্দর মসজিদ দাঁড়িয়ে আছে, অথচ নামাজ পড়ার সুযোগ নেই- এটা খুবই দুঃখজনক।’

স্থানীয় মুসল্লি মোহাম্মদ হোসেন ও মো. সোহাগ বলেন, ‘মসজিদে নামাজ শুরু না হওয়ায় আমরা প্রতিদিন হতাশ হই। সরকারের এত বড় একটি প্রকল্পের সুফল আমরা এখনো পাইনি। দ্রুত উদ্বোধন চাই।’

ইসলামিক ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা সহকারী ফিল্ড সুপারভাইজার মাওলানা আফজাল হোসেন খান বলেন, ‘নিয়োগ সম্পন্ন হওয়ার পর থেকে ইমাম ও খাদেমদের খোঁজখবর রাখা হচ্ছে। তবে মসজিদ উদ্বোধন না হওয়ায় তাদের পদ এখনো কার্যকর হয়নি। ফলে তারা বেতন পাচ্ছেন না। আশা করছি, খুব শিগগিরই উদ্বোধন হবে এবং বেতন-ভাতা চালু হবে।’

মসজিদের নিয়োগপ্রাপ্ত ইমাম মুফতি আমিনুল ইসলাম আবেগভরে বলেন, ‘আল্লাহর ঘরে ইমামতি করার দায়িত্ব পেয়েও ছয় মাস ধরে শুধু অপেক্ষায় আছি। সংসারে অভাব-অনটন চলছে। কেউ আমাদের দায়িত্ব নিচ্ছে না, অথচ মসজিদ দাঁড়িয়ে আছে নতুনের মতো।’

খাদেম আব্দুল কাদের বলেন, ‘আমি পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকি। চাকরি পেয়ে খুশি হয়েছিলাম, কিন্তু ছয় মাসেও কাজ শুরু করতে পারিনি। এখন আয় নেই, ধারদেনায় দিন চলছে।’

গণপূর্ত বিভাগের এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নির্মাণকাজে কিছু কারিগরি ত্রুটি ধরা পড়েছিল। সেগুলোর সংশোধন কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী কয়েক দিনের মধ্যেই উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, ‘নির্মাণে কিছু কারিগরি ত্রুটি ছিল, সেগুলো ঠিক করতে সময় লাগছে। খুব শিগগিরই উদ্বোধনের তারিখ নির্ধারণ করে কার্যক্রম শুরু করা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  উপজেলা মডেল মসজিদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close