
সংগৃহীত ছবি
মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২টি পদে মোট ১২ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ২০ অক্টোবর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে জমা দেওয়া যাবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি থাকা-খাওয়ার সুবিধা, প্রভিডেন্ট ফান্ডসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন
পদসংখ্যা:
সুপারভাইজর – ২ জন
অফিসার – ১০ জন
যোগ্যতা
সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাস হতে হবে
বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে
সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে
অবসরপ্রাপ্ত সেনা, বিজিবি বা আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে
সুপারভাইজর পদের জন্য মোটরসাইকেল চালনায় পারদর্শিতা আবশ্যক
বেতন ও সুযোগ-সুবিধা
সুপারভাইজর: ১৮,০০০–২২,০০০ টাকা (আলোচনাসাপেক্ষে)
অফিসার: ১৩,০০০–১৫,০০০ টাকা (আলোচনাসাপেক্ষে)
থাকা-খাওয়ার ব্যবস্থা (শর্তসাপেক্ষ)
প্রভিডেন্ট ফান্ড সুবিধা
দুই ঈদে বোনাস
কর্মদক্ষতার ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে সিভি পাঠাতে পারবেন নিচের ঠিকানায়
ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট-সি ৭০, রোড নং ৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা-১২১২
যোগাযোগ: +৮৮০৯৬১০-০০১০৮৯