বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঞ্জাবি অভিনেতা ভারিন্দর সিং ঘুমান আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১২:৫৭ পিএম

ভারতের জনপ্রিয় পাঞ্জাবি অভিনেতা ও পেশাদার বডিবিল্ডার ভারিন্দর সিং ঘুমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ধ্যায় পাঞ্জাবের অমৃতসরের ফোর্টিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভারিন্দর সিংয়ের মৃত্যুর খবর প্রথম নিশ্চিত করেন পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বর্তমান পার্লামেন্ট সদস্য সুখজিন্দর সিং রণধাওয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই খবর জানান। পরে শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি বিস্তারিত প্রকাশ করা হয়।

ভারিন্দর সিং ঘুমান কেবল অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বডিবিল্ডারও। ২০০৯ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। একই বছর ‘মিস্টার এশিয়া’ প্রতিযোগিতায় রানার-আপ হন।

চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবি ছবি ‘কাবাডি অনস মোর’-এর মাধ্যমে। পরে তিনি বলিউডেও নিজের উপস্থিতি জানান দেন। সম্প্রতি তিনি অভিনয় করেছিলেন সালমান খান অভিনীত ‘টাইগার ৩’ সিনেমায়, যা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  পাঞ্জাব   অভিনেতা   ভারিন্দরসিংঘুমান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close