সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
যারা ভারতপন্থী শাসন চায়, তারাই দেশকে অস্থিতিশীল করছে: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, যারা বাংলাদেশে ভারতপন্থী শাসন চায়, তারা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে সুবিধা লুটতে চায়।

একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে ‘বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভ কার?’ এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশে যারা ভারতপন্থী শাসন দেখতে চায়, তারা বিএনপিকে ভারতপন্থী প্রমাণ করে লাভবান হতে চায়। এ সময়ে যত বেশি অস্থিতিশীলতা, বিদ্বেষ ও ঘৃণার সৃষ্টি হবে, অনৈক্য বাড়বে, তত বেশি সম্ভাবনা তৈরি হবে যে মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে না। ফলে বাংলাদেশে অনির্বাচিত সরকার গঠিত হওয়ার সম্ভাবনা বাড়বে, এবং ভারতের হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হবে।”

রুমিন ফারহানা আরও বলেন, “আওয়ামী লীগের প্রথম দিকে তারা হকচকিত ছিল, ভয় পাচ্ছিল। এই সরকার ও কিছু রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় দেশে ক্রমেই মবের রাজত্ব গড়ে উঠেছে। এখন দেখা যাচ্ছে, আওয়ামী লীগের মিছিল দৈর্ঘ্যে ও প্রস্থে অনেক বড় হচ্ছে। যারা সত্যিকার অর্থে ভারত সমর্থিত সরকার চায়, তারাই বিভেদ, ঘৃণা ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রুমিন ফারহানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close