বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
৫ দফা বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৯:৫৬ পিএম আপডেট: ০৯.১০.২০২৫ ৯:৫৮ PM

‘জুলাই জাতীয় সনদ’-এর আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ত্রিশাল উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় ত্রিশালের সাফা-মারওয়া রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা শাখার আমীর মো. আব্দুল করিম।

উপজেলা আমীর আ.ন.ম. আব্দুল্লাহীল বাকী নোমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর ও ত্রিশাল আসনে দলীয় মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান শাকিল, প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, পৌর সেক্রেটারি এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ‘জুলাই জাতীয় সনদে বর্ণিত প্রস্তাবসমূহ বাস্তবায়ন এবং একটি নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’

তারা আরও বলেন, ‘জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে সরকারকে অবিলম্বে জাতীয় ঐক্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close