| শিরোনাম: |

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বিপিডিবি) নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্বখাতভুক্ত ‘উপসহকারী প্রকৌশলী’ পদে ৪০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদসংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠান: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
পদের নাম: উপসহকারী প্রকৌশলী
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বয়সসীমা
২০২৫ সালের ১৫ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি
২২৩ টাকা আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। ফিটি অফেরতযোগ্য।
আবেদন শুরুর ও শেষ সময়
আবেদন শুরু: ১৫ অক্টোবর ২০২৫ সকাল ১০টা থেকে
আবেদনের শেষ সময়: ৪ নভেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) ওয়েবসাইট