বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৮:৫৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে নিখোঁজের একদিন পর তাহছিন ইসলাম নূর (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ধর্মপুর গ্রামের একটি মসজিদের পুকুরে ভেসে ওঠা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত তাহছিন ইসলাম নূর আখাউড়া উপজেলার টান মান্দাইল গ্রামের খাইরুল ইসলাম বাবুর ছেলে। সে মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়াতে এসেছিল। তাহছিন তার মায়ের, আকলিমা আক্তার-যিনি ধর্মপুর গ্রামের মৃত আব্দুস সামাদ মিয়ার মেয়ে- একমাত্র সন্তান।

নিহতের পরিবার জানায়, বুধবার সকাল ১০টার পর থেকেই তাহছিন নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় কসবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রাতভর স্থানীয়রা পুকুরসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করে। অবশেষে বৃহস্পতিবার ভোরে মসজিদের পুকুরে তাহছিনের মরদেহ ভেসে ওঠে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, ‘শিশুটির নিখোঁজের বিষয়টি জানার পর আমরা অনুসন্ধান শুরু করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নিখোঁজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close