প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৮:১২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে শ্যামগ্রাম বাজারে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো. আজিজুল হক কাজল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কেএম মামুন অর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মো. কাজল মিয়া।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত উল্লাহ খোকন। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা কৃষকদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আল আমিন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের সদস্য মো. কামাল হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, যুগ্ন আহবায়ক মো. আরমান উদ্দিন মাস্টার, সদস্য মো. আবেদ আলী, পৌর কৃষকদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য মোস্তাক আহাম্মদ সেলিম, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বায়েজিদ আহমেদ বাবু, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম মামুন, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এমএম