বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১১ বসতঘর ছাই
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৮:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের আব্দুল লতিফ সারেং বাড়িতে ঘটনাটি ঘটে।

অগ্নিকাণ্ডে বায়োবৃদ্ধ নুরুল কবির আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস টিম ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার আগে অনেক বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

স্থানীয়দের বক্তব্য ভিন্ন। কেউ বলেন, ছোট বাচ্চারা খেলার ছলে গ্যাস লাইটের আগুন থেকে দুর্ঘটনা ঘটে, কেউ বলেন ক্ষতিগ্রস্থ ব্যক্তির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আহম্মেদ হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও তদন্তাধীন। সরু রাস্তা ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে দ্রুত পৌঁছানো সম্ভব হয়নি, ফলে আগুনে সবকিছু পুড়ে গেছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   অগ্নিকাণ্ড   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close