বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাসিরনগরের নরহা গ্রামে ২ হাজার চারা বিতরণ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:৫৩ পিএম আপডেট: ০৯.১০.২০২৫ ৮:০৪ PM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নরহা গ্রামে পরিবেশ সংরক্ষণ ও সবুজ গ্রাম গঠনের লক্ষ্যে ‘নরহা আমাদের গ্রাম’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ব্যাপকভাবে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫’ বাস্তবায়ন করা হয়েছে।

২ অক্টোবর থেকে ৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ৮ দিন ব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবক দল প্রতিটি বাড়ি গিয়ে ব্যক্তিপর্যায়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করে। পাশাপাশি উপজেলার হরিপুর ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব ওষুধি, ফলজ ও ফুলের চারা তুলে দেওয়া হয়, যাতে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে সবুজ, ছায়াময় ও প্রাণবন্ত। 

বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে নিম, অর্জুন ও সোনালু গাছের চারা বিতরণ করা হয়। ব্যক্তিপর্যায়ে জাম, কাঠাল, জাম্বুরা, অর্জুন, করই, জারুল এবং অন্যান্য প্রজাতির চারা সরবরাহ করা হয়।

এছাড়া গ্রামের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবীরা নিজের হাতে কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল গাছ রোপণ করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গাছের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করা, ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিমুখী করে তোলা।

এই মহৎ কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করেছেন জাহিদুল ইসলাম জাহিদ (সৌদি আরব প্রবাসী), বাইজিদ আহমেদ (পর্তুগাল প্রবাসী), মোস্তাক আহমেদ (সৌদি আরব প্রবাসী), তানভীর আহমেদ (মালয়েশিয়া প্রবাসী), মোহাম্মদ আরমান (সৌদি আরব প্রবাসী), ফখরুল ইসলাম (কাতার প্রবাসী), মোহাম্মদ ফারুক (সৌদি আরব প্রবাসী), মোহাম্মদ রাইহান (বাহরাইন প্রবাসী) এবং মো. আরিফুর রহমান পিয়াস।

এছাড়াও, পশ্চিম নরহা যুব কিশোর সংগঠন ও স্থানীয় যুব সমাজ শ্রম ও সহযোগিতার মাধ্যমে কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বৃক্ষ বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের গাছ রোপণ, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে সচেতন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষকে গাছের সুরক্ষা ও পর্যবেক্ষণে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকরা বলেন, ‘আমরা চাই প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণ সবুজে ঢাকা থাকুক। শিক্ষার্থীরা গাছ লাগানোকে ভালোবাসতে জানুক, গাছকে নিজের সন্তানের মতো যত্ন করুক। এই কর্মসূচির মাধ্যমে শুধু গাছ নয়, রোপণ করা হয়েছে ভালোবাসা, সচেতনতা ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ববোধের বীজ।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ফেসবুক গ্রুপ   বৃক্ষরোপণ কর্মসূচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close