বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পলাশে প্রবাসীর বাড়িতে চুরি, মালামালসহ দুই চোর গ্রেপ্তার
পলাশ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নরসিংদীর পলাশে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় লাবন মিয়া ও রানা মিয়া নামে দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, কিছু প্রসাধনী ও জামাকাপড়সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ওই গ্রামের নয়ন মিয়ার ছেলে লাবন মিয়া ও মোন্তা মিয়ার ছেলে রানা মিয়া। 

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে ডাঙ্গার ইসলামপাড়া গ্রামের প্রবাস ফেরত যুবক সুলাইমানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় যোগাযোগ করলে পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা চুরির বিষয়টি স্বীকার করলে চুরি হওয়া মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  পলাশ   প্রবাসী   চুরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close